ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

আল্লামা শফীকে হত্যার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে মামলা

ads

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলা করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page